Leviticus 18:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা আমার বিধি ও আমার সমস্ত অনুশাসন পালন করো; স্বদেশীয় কিংবা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী হোক, তোমরা ঐ সমস্ত ঘৃণার কাজের কোন কর্র্ম করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার বিধি ও আমার বিধান অবশ্যই পালন করবে। স্বদেশে জাত ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশিরা যেন কোনো ঘৃণিত কাজ না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা আমার বিধি ও আমার শাসন সকল পালন করিও; স্বদেশীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় হউক, তোমরা ঐ সকল ঘৃণার্হ ক্রিয়ার মধ্যে কোন কার্য্য করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা আমার বিধি ও আমার শাসন সকল পালন করিও; স্বদেশীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশী হউক, তোমরা ঐ সকল ঘৃণার্হ ক্রিয়ার মধ্যে কোন কার্য করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমরা আমার নিয়ম ও আইন-কানুন মেনে চলবে। তোমাদের জাতির কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমরা আমার নিয়ম ও শরীয়ত মেনে চলবে। তোমাদের জাতির কিংবা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমরা আমার বিধি ও অনুশাসন সমস্তই পালন করবে। স্বজাতীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসী বিজাতীয় যেই হোক না কেন, তোমরা কেউ ঐ সব ঘৃণিত কর্মে লিপ্ত হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং তোমরা অবশ্যই আমার বিধি ও নিয়মাবলী মান্য করবে| তোমরা অবশ্যই ঐসব ভয়ঙ্কর পাপের কোন একটিও করবে না| সেই সব নিয়মাবলী ইস্রায়েলের নাগরিকদের জন্যই এবং সেগুলি তোমাদের মধ্যে বাসকারী লোকদের জন্যই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা আমার বিধি ও আমার শাসন সব পালন কর; নিজের দেশের কিংবা তোমাদের মধ্যে প্রবেশকারী বিদেশীয় হোক, তোমরা ঐ সব ঘৃণিত কাজের মধ্যে কোনো কাজ কর না।