Leviticus 18:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের আগে যারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এরকম ঘৃণার কাজ করাতে দেশ নাপাক হয়েছে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের আগে এই দেশে বসবাসকারী লোকেরা এই সমস্ত করেছিল ও দেশ কলুষিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের পূর্ব্বে যাহারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এইরূপ ঘৃণার্হ ক্রিয়া করাতে দেশ অশুচি হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের পূর্বে যাহারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এইরূপ ঘৃণার্হ ক্রিয়া করাতে দেশ অশুচি হইয়াছে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে অশুচি করে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে নাপাক করে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আগে যারা সেই দেশে বাস করত তারা ঐ সব ঘৃণিত কর্ম করার ফলে দেশ অশুচি হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের আগে ঐ সব দেশে যারা বসবাস করত তারা ঐ সমস্ত ভয়ঙ্কর পাপ করে দেশটাকে নোংরা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের আগে যারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এরকম ঘৃণিত কাজ করাতে দেশ অশুচি হয়েছে