Leviticus 18:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যেখানে বাস করতে, সেই মিসর দেশের আচার অনুযায়ী আচরণ করো না এবং যে কেনান দেশে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানকার আচার অনুযায়ী আচরণ করো না ও তাদের বিধি অনুসারে চলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরে তাদের কর্মের মতো কাজ তোমরা কোরো না, যেখানে তোমরা বসবাস করতে এবং কনান দেশে তাদের কর্মানুযায়ী তোমরা কোনও কাজ কোরো না, যেখানে আমি তোমাদের আনছি। তাদের কোনও অনুশীলন অনুকরণ কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যেখানে বাস করিয়াছ, সেই মিসর দেশের আচারানুযায়ী আচরণ করিও না; এবং যে কনান দেশে আমি তোমাদিগকে লইয়া যাইতেছি, তথাকারও আচারানুযায়ী আচরণ করিও না, ও তাহাদের বিধি অনুসারে চলিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যেখানে বাস করিয়াছ, সেই মিসর দেশের আচারানুযায়ী আচরণ করিও না; এবং যে কনান দেশে আমি তোমাদিগকে লইয়া যাইতেছি, তথাকারও আচারানুযায়ী আচরণ করিও না, ও তাহাদের বিধি অনুসারে চলিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কেনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যেখানে বাস করতে, সেই মিশর দেশের আচার ব্যবহর তোমরা অনুকরণ করবে না। যেখানে আমি তোমাদের নিয়ে চলেছি সেই কনান দেশের রীতিনীতি ও প্রথা অনুযায়ীও তোমরা চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে তোমরা মিশরে বাস করতে| সেই দেশে যা করা হত, তোমরা অবশ্যই সেগুলি করবে না| আমি তোমাদের কনান দেশে নিয়ে যাচ্ছি| ঐ দেশেও যা করা হয় তোমরা অবশ্যই সেগুলি করবে না! তাদের রীতিনীতি অনুসরণ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যেখানে বাস করেছ, সেই মিশর দেশের ব্যবহার অনুযায়ী আচরণ করো না এবং যে কনান দেশে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানকারও ব্যবহার অনুযায়ী আচরণ করো না ও তাদের নিয়ম অনুসারে চল না।