Leviticus 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমারই সমস্ত অনুশাসন মান্য করো, আমারই সমস্ত বিধি পালন করো এবং সেই পথে চলো; আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শাসন তোমরা অবশ্যই পালন করবে এবং আমার সব বিধি সযত্নে মানবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমারই শাসন সকল মান্য করিও, আমারই বিধি সকল পালন করিও, এবং সেই পথে চলিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমারই শাসন সকল মান্য করিও, আমারই বিধি সকল পালন করিও এবং সেই পথে চলিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের চলতে হবে আমার আইন-কানুন অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের চলতে হবে আমার শরীয়ত অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কেবলমাত্র আমার অনুশাসন মেনে চলবে এবং আমারই বিধিব্যবস্থা পালন করবে ও সেই পথে চলবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের ঈশ্বর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই আমার নিয়মাবলী মান্য করবে এবং আমার বিধি সকল অনুসরণ করবে| সেইসব নিয়মাবলী অনুসরণে নিশ্চিত হও! কারণ আমিই তোমাদের প্রভু ও ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমারই শাসন সকল পালন কর এবং সেই পথে চল; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।