Leviticus 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত অনুশাসন পালন করবে; যে কেউ এসব পালন করে, সে তার মধ্য দিয়েই বাঁচবে; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বিধিলিপি ও নিয়মাবলি পালন করবে, কেননা যে ব্যক্তি সেগুলি পালন করে সে এসবের দ্বারা বাঁচবে। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা আমার বিধি সকল ও আমার শাসন সকল পালন করিবে; যে কেহ এই সকল পালন করে, সে এই সকলের দ্বারা বাঁচিবে; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা আমার বিধি সকল ও আমার শাসন সকল পালন করিবে; যে কেহ এই সকল পালন করে, সে এই সকলের দ্বারা বাঁচিবে; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নিয়ম ও আইন-কানুন তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নিয়ম ও শরীয়ত তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমরা কেবল আমারই বিধি ও অনুশাসন মেনে চলবে। যে এগুলি মেনে চলবে সে এর দ্বারাই জীবন লাভ করবে। আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমরা অবশ্যই আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করবে| যদি কোন ব্যক্তি আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করে, সে জীবিত থাকবে! আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা আমার নিয়ম সব ও আমার শাসন সব পালন করবে; যে কেউ এই সব পালন না করে, সে এই সবের দ্বারা বাঁচবে; আমি সদাপ্রভু।