Leviticus 18:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার পিতাকে অসম্মান করো না, অর্থাৎ তোমার মাতার ইজ্জত নষ্ট করো না; সে তোমার মা; তার সঙ্গে সহবাস করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের মায়ের সাথে যৌন সম্পর্ক রেখে তুমি তোমার বাবাকে অশ্রদ্ধা করো না। তিনি তোমার মা; তাঁর সাথে কোনো যৌন সম্পর্ক রেখো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন পিতার আবরণীয় অর্থাৎ আপন মাতার আবরণীয় অনাবৃত করিও না; সে তোমার মাতা; তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন পিতার আবরণীয় অর্থাৎ আপন মাতার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার মাতা; তাহার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে দেহে মিলিত হয়ে বাবার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে দেহের মিলন চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে সহবাস করে পিতার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে সহবাস করা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কেউ আপন পিতা বা মাতার সম্ভ্রম হানি করবে না। নিজের মায়ের সঙ্গে দৈহিক সংসর্গ করবে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের পিতার অপমান করবে না| পিতা বা মাতার সঙ্গে যৌন সংসর্গ করবে না| সেই মহিলা তোমার মা, সুতরাং তার সঙ্গে তোমার অবশ্যই যৌন সংসর্গ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের বাবার আবরণীয় অর্থাৎ নিজের মায়ের আবরণীয় অনাবৃত কর না; সে তোমার মা; তার আবরণীয় অনাবৃত কর না।