Leviticus 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বিমাতার ইজ্জত নষ্ট করো না। তাতে তোমার পিতার অসম্মান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার বাবার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক রেখো না; এই কাজ তোমার বাবার অসম্মানজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃভার্য্যার আবরণীয় অনাবৃত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতৃভার্যার আবরণীয় অনাবৃত করিও না। তাহা তোমার পিতার আবরণীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৎমায়ের সংগে দেহের মিলন চলবে না। তা করলে বাবাকে অসম্মান করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৎমায়ের সংগে সহবাস করা চলবে না। তা করলে পিতাকে অসম্মান করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিমাতাদের সঙ্গেও না, কারণ তোমার পিতার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পিতার স্ত্রী, যদি সে তোমাদের মা নাও হয় তবু তার সঙ্গে যৌন সম্পর্কে যাবে না| কেন? কারণ তাহলে তোমার পিতাকে অসম্মান করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাবার স্ত্রীর আবরণীয় অনাবৃত কর না, তা তোমার বাবার আবরণীয়।