Leviticus 18:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার বোন, তোমার পিতৃকন্যা কিংবা তোমার মাতৃকন্যা, বাড়িতে জন্মগ্রহণ করেছে কিংবা অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাদের সঙ্গে সহবাস করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার বোনের সাথে অর্থাৎ তোমার বাবার মেয়ের সাথে অথবা তোমার মায়ের মেয়ের সাথে যৌন সম্পর্ক রেখো না; হতে পারে সে একই বাড়িতে অথবা অন্যত্র জন্মেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা তোমার পিতার আবরণীয়। তোমার ভগিনী, তোমার পিতৃকন্যা কিম্বা তোমার মাতৃকন্যা, গৃহজাতা হউক কিম্বা অন্যত্র জাতা হউক, তাহাদের আবরণীয় অনাবৃত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভগিনী, তোমার পিতৃকন্যা কিম্বা তোমার মাতৃকন্যা, গৃহজাতা কিম্বা অন্যত্র জাতা হউক, তাহাদের আবরণীয় অনাবৃত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের বোন বা সৎবোনের সংগে দেহের মিলন চলবে না- সে বাবার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের বোন বা সৎবোনের সংগে সহবাস করা চলবে না- সে পিতার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সহোদরা, পিতার কন্যা বা মাতার কন্যা, স্বগৃহে কিম্বা অন্যত্র যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, তার সঙ্গে দৈহিক সংসর্গ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই তোমাদের বোনের সঙ্গে যৌন সংসর্গ করবে না| যদি সে তোমাদের পিতার বা মাতার কন্যা হয়, তাতে কিছু যায় আসে না এবং যদি তোমাদের বোন তোমাদের বাড়ীতে বা অন্য জায়গায় বড় হয় তাতেও এই নিয়ম বলবৎ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বোন, তোমার বাবার মেয়ে কিংবা তোমার মায়ের মেয়ে, বাড়িতে জন্মানো হোক কিংবা অন্য জায়গায় জন্মানো হোক, তাদের আবরণীয় অনাবৃত কর না।