Leviticus 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার নাম নিয়ে মিথ্যা কসম খেয়ো না, করলে তোমার আল্লাহ্র নাম নাপাক করা হয়; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমার নাম নিয়ে মিথ্যা দিব্যি করবে না এবং এইভাবে তোমাদের ঈশ্বরের নাম অপবিত্র করবে না। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার নাম লইয়া মিথ্যা দিব্য করিও না, করিলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয়; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার নাম লইয়া মিথ্যা দিব্য করিও না, করিলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয়; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নাম নিয়ে মিথ্যা প্রতিজ্ঞা করে তোমাদের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট করা চলবে না। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নাম নিয়ে মিথ্যা ওয়াদা করে তোমাদের আল্লাহ্র নামের পবিত্রতা নষ্ট করা চলবে না। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নামে মিথ্যা শপথ করে তোমরা তোমাদের ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না। আমি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিথ্যে প্রতিশ্রুতি দিতে তোমরা অবশ্যই আমার নাম ব্যবহার করবে না| তা করলে ঈশ্বরের নামের অসম্মান করা হয়| আমিই তোমাদের প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমার নাম নিয়ে মিথ্যা শপথ কর না, করলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয়; আমি সদাপ্রভু।