Leviticus 19:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার প্রতিবেশীর উপর জুলুম করো না এবং তার কোন জিনিস জোর করে নিয়ে যেও না। বেতনজীবীর বেতন সকাল পর্যন্ত সমস্ত রাত রেখো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের প্রতিবেশীকে নির্যাতন করবে না কিংবা তার কোনো জিনিস হরণ করবে না। “ ‘বেতনজীবীর বেতন রাত্রি অতিবাহিত না হওয়া পর্যন্ত ধরে রেখো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না, এবং তাহার দ্রব্য অপহরণ করিও না। বেতনজীবীর বেতন প্রাতঃকাল পর্য্যন্ত সমস্ত রাত্রি রাখিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না, এবং তাহার দ্রব্য অপহরণ করিও না। বেতনজীবীর বেতন প্রাতঃকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন মানুষের উপর অন্যায় সুবিধা নেওয়া কিম্বা জুলুম করে তার জিনিস নেওয়া চলবে না। মজুরের দিনের পাওনা দিনেই দিয়ে দিতে হবে; তা সকাল পর্যন্ত আট্‌কে রাখা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন মানুষের উপর অন্যায় সুবিধা নেওয়া কিংবা জুলুম করে তার জিনিস নেওয়া চলবে না। মজুরের দিনের পাওনা দিনেই দিয়ে দিতে হবে; তা সকাল পর্যন্ত আট্‌কে রাখা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিবেশীর উপর তোমরা অত্যাচার করবে না, তার কোন জিনিষ লুঠ করবে না। দিনমজুরের মজুরী তোমরা পরের দিন পর্যন্ত আটকে রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না| তোমরা অবশ্যই তাকে লুঠ করবে না| তোমরা সকাল না হওয়া পর্যন্ত সারা রাত ধরে অবশ্যই একজন ভাড়া করা শ্রমিকের বেতন আটকাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের প্রতিবেশীর ওপর অত্যাচার কর না এবং তার জিনিস অপহরণ কর না। বেতনজীবীর বেতন সকাল পর্যন্ত সমস্ত রাত্রি রেখো না।