Leviticus 19:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বধিরকে বদদোয়া দিও না ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রেখো না, কিন্তু তোমার আল্লাহ্কে ভয় করো; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘বধিরকে অভিশাপ দিয়ো না, অথবা অন্ধজনের সামনে বাধা রেখো না; কিন্তু তোমাদের ঈশ্বরকে ভয় কোরো। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বধিরকে শাপ দিও না, ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বধিরকে শাপ দিও না, ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কানে শোনে না তাকে অভিশাপ দেবে না কিম্বা যে চোখে দেখে না তার পথে উছোট খাবার মত কোন জিনিস রাখবে না। তোমরা তোমাদের ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে চলবে। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কানে শোনে না তাকে বদদোয়া দেবে না কিংবা যে চোখে দেখে না তার পথে উচোট খাবার মত কোন জিনিস রাখবে না। তোমরা তোমাদের আল্লাহ্কে ভয় করে চলবে। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বধিরকে উপহাস করো না এবং অন্ধের চলার পথে প্রতিবন্ধক সৃষ্টি করো না। তোমাদের ঈশ্বরকে তোমরা সম্ভ্রম করব। আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই একজন বধির মানুষকে অভিশাপ দেবে না| অন্ধ মানুষের সামনে এমন কিছু রেখো না যাতে সে পড়ে যায়| তোমরা অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে| আমিই তোমাদের প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বধিরকে শাপ দিও না ও অন্ধের সামনে বাধাজনক জিনিস রেখো না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় কর; আমি সদাপ্রভু।