Leviticus 19:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বিচারে অন্যায় করো না; তুমি দরিদ্রের মুখাপেক্ষা করো না ও ধনবানের সমাদর করো না; তুমি ধার্মিকতায় স্বজাতির লোকদের বিচার নিষ্পন্ন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা বিচারে অন্যায় করবে না; দরিদ্রের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অথবা ধনবানকে তোষণ করবে না, কিন্তু তোমাদের প্রতিবেশীর প্রতি ন্যায়বিচার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বিচারে অন্যায় করিও না। তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না; তুমি ধার্ম্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বিচারে অন্যায় করিও না; তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না; তুমি ধার্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষপন্ন করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্যায় বিচার করা চলবে না। বিচারে ছোট-বড় কারও পক্ষ নেওয়া চলবে না; তোমরা প্রত্যেকের প্রতি ন্যায়বিচার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্যায় বিচার করা চলবে না। বিচারে ছোট-বড় কারও পক্ষ নেওয়া চলবে না; তোমরা প্রত্যেকের প্রতি ন্যায়বিচার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অন্যায় বিচার করবে না। গরীবদের প্রতি পক্ষপাতিত্ব কিম্বা ধনীকে সমীহ- কোনটাই তোমরা করবে না। ন্যায়নিষ্ঠ হয়ে তোমরা প্রতিবেশীর বিচার নিষ্পন্ন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে| তোমরা অবশ্যই দরিদ্র মানুষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাবে না| এবং তোমরা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ লোকদেরও বিশেষ সম্মান দেখাবে না| তোমরা যখন প্রতিবেশীর বিচার করবে তখন অবশ্যই অন্যায় করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বিচারে অন্যায় কর না। তুমি গরিবের পক্ষপাত কর না ও ধনবানের সম্মান কর না; তুমি ধার্ম্মিকতায় প্রতিবেশীর বিচার নিষ্পন্ন কর।