Leviticus 19:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি হৃদয়মধ্যে তোমার ভাইকে ঘৃণা করো না; তুমি অবশ্য তোমার স্বজাতিকে অনুযোগ করবে, তাতে তার জন্য গুনাহ্ বহন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা হৃদয়ে তোমাদের আত্মীয়কে ঘৃণা কোরো না। তোমাদের প্রতিবেশীকে খোলাখুলিভাবে অনুযোগ করো, যেন তার অপরাধের ভাগী হতে না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না; তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না; তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। তোমাদের প্রতিবেশীর কৃত অন্যায়ের জন্য তোমরা অবশ্যই তাদের র্ভৎসনা করবে। তা না হলে তোমরা তাদের পাপের ভাগী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না| যদি তোমাদের প্রতিবেশী ভুল করে, তাহলে তার সাথে সে বিষয়ে কথা বল, কিন্তু তাকে ক্ষমা করো; তাহলে তুমি তার দোষের ভাগীদার হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি হৃদয়ের মধ্যে নিজের ভাইকে ঘৃণা কর না; তুমি অবশ্য নিজের প্রতিবেশীকে অনুযোগ করবে, তাতে তার জন্য পাপ বহন করবে না।