Leviticus 19:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলদের সমস্ত দলকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্ পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সমগ্র ইস্রায়েলী জনতার সঙ্গে তুমি কথা বলো এবং তাদের জানাও, ‘তোমরা পবিত্র হও, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ তাহাদিগকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ, তাহাদিগকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: আমি তোমাদের প্রভু ঈশ্বর| আমি পবিত্র সুতরাং তোমরা অবশ্যই পবিত্র হবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বল, তাদেরকে বল, ‘তোমরা পবিত্র হও, কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।