Leviticus 19:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূল্য দ্বারা কিংবা অন্যভাবে মুক্ত হয় নি, এমন যে বাগদত্তা বাঁদী, তার সঙ্গে যদি কেউ সহবাস করে তবে সে দণ্ডনীয় হবে; তার প্রাণদণ্ড হবে না, কেননা সে মুক্তা নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি একটি পুরুষ কোনো এক নারীর সঙ্গে শয়ন করে, যে এক ক্রীতদাসী ও অন্য পুরুষের প্রতি বাগদত্তা, কিন্তু যার বন্ধনমুক্ত হয়নি, অথবা তাকে স্বাধীনতা দেওয়া হয়নি, তার শাস্তি হবেই। কিন্তু তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কেননা সে মুক্ত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মূল্য দ্বারা কিম্বা অন্যরূপে মুক্তা হয় নাই, এমন যে বাগ্দত্তা দাসী, তাহার সহিত যদি কেহ সংসর্গ করে, তবে তাহারা দণ্ডনীয় হইবে; তাহাদের প্রাণদণ্ড হইবে না, কেননা সে মুক্তা নহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মূল্য দ্বারা কিম্বা অন্যরূপে মুক্ত হয় নাই, এমন যে বাগদত্তা দাসী, তাহার সহিত যদি কেহ সংসর্গ করে, তবে তাহারা দণ্ডনীয় হইবে; তাহাদের প্রাণদণ্ড হইবে না, কেননা সে মুক্ত নহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“অন্যের সংগে বিয়ের সম্বন্ধ করা হয়েছে অথচ টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় নি কিম্বা মুক্তি দেওয়া হয় নি এমন কোন দাসীর সংগে যদি কেউ দেহে মিলিত হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেই দু’জনকে মেরে ফেলা চলবে না কারণ মেয়েটিকে ছাড়িয়ে নেওয়া হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“অন্যের সংগে বিয়ের সম্বন্ধ করা হয়েছে অথচ টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় নি কিংবা মুক্তি দেওয়া হয় নি এমন কোন বাঁদীর সংগে যদি কেউ সহবাস করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। সেই দু’জনকে হত্যা করা চলবে না কারণ মেয়েটিকে ছাড়িয়ে নেওয়া হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য লোকের বাগদত্তা কোন ক্রীতদাসী, মুক্তিপণের বিনিময়ে যাকে মুক্ত করা হয় নি কিম্বা যাকে মুক্তি দেওয়া হয় নি, তার সঙ্গে কোন ব্যক্তি যদি সহবাস করে তাহলে সে বিষয়ে তদন্ত করতে হবে। তাদের প্রাণদণ্ড হবে না কারণ সেই নারীর মুক্তি অর্জিত হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এমন ঘটতে পারে যে একজন ব্যক্তি, অন্যের কাছে দাসী এমন একজনের সঙ্গে যৌন সংসর্গ করেছে; কিন্তু এই দাসী মহিলাটি বিক্রিত হয়নি বা তাকে তার স্বাধীনতা দেওয়া হয় নি| যদি তা ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শাস্তি হবে; কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে না, কারণ স্ত্রীলোকটি স্বাধীন নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মূল্য দ্বারা কিংবা অন্যভাবে মুক্ত হয়নি, এমন যে বাগদত্তা দাসী, তার সঙ্গে যদি কেউ সংসর্গ করে, তবে তারা দণ্ডনীয় হবে; তাদের প্রাণদণ্ড হবে না, কারণ সে মুক্ত নয়।