Leviticus 19:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই পুরুষ জমায়েত-তাঁবুর দ্বারে মাবুদের উদ্দেশে নিজের দোষ-কোরবানী অর্থাৎ দোষ-কোরবানীর জন্য ভেড়া আনবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, সদাপ্রভুর উদ্দেশে এক দোষার্থক-নৈবেদ্যদানার্থে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে ওই পুরুষ অবশ্যই একটি মেষ আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পুরুষ সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পুরুষ সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই লোককে সদাপ্রভুর উদ্দেশে তার দোষ-উৎসর্গ হিসাবে মিলন-তাম্বুর দরজার কাছে একটা ভেড়া নিয়ে আসতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই লোককে মাবুদের উদ্দেশে তার দোষের কোরবানী হিসাবে মিলন-তাম্বুর দরজার কাছে একটা ভেড়া নিয়ে আসতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিযুক্ত ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি মেষ সম্মিলন শিবিরের দ্বারে আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই পুরুষ সমাগম তাঁবুর দরজায় সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের দোষের বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনবে;