Leviticus 19:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম মাবুদের সম্মুখে সেই দোষ-কোরবানীর ভেড়া দ্বারা তার কৃত গুনাহ্‌র কাফ্‌ফারা দেবে; তাতে তার কৃত গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক দোষার্থক-নৈবেদ্যদানের মেষটি নিয়ে পুরুষটির পাপের জন্য সদাপ্রভুর সামনে তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং তার পাপের ক্ষমা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার কৃত পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার কৃত পাপের ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দোষ-উৎসর্গের সেই ভেড়াটা দিয়ে পুরোহিতকে সদাপ্রভুর সামনে তার সেই পাপ ঢাকা দিতে হবে। তাতে তার সেই পাপ ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দোষের কোরবানীর সেই ভেড়াটা দিয়ে ইমামকে মাবুদের সামনে তার সেই গুনাহ্‌ ঢাকা দিতে হবে। তাতে তার সেই গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই প্রায়শ্চিত্ত বলির মেষ দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষার্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উৎসর্গ করে তার পাপের প্রায়শ্চিত্ত করাবে| তারপর লোকটিকে তার কৃত পাপসমুহের জন্য ক্ষমা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক সদাপ্রভুর সামনে সেই দোষের বলির মেষের দ্বারা তার করা পাপের প্রায়শ্চিত্ত করবে; তাতে পাপের ক্ষমা হবে।