Leviticus 19:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা দেশে প্রবেশ করলে যখন ফল ভোজন করার জন্য সকল রকম গাছ রোপণ করবে, তখন তার ফল নিষিদ্ধ বলে গণ্য করবে; তিন বছর কাল তা তোমাদের জ্ঞানে নিষিদ্ধ থাকবে, তা ভোজন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘দেশে প্রবেশের পর তোমরা যে কোনো ফলের গাছ রোপণ করো, এর ফল নিষিদ্ধ বিবেচনা করো, কেননা তিন বছর পর্যন্ত এটি নিষিদ্ধ বিবেচিত হবে। এর ফল ভোজন করা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা দেশে প্রবেশ করিলে যখন ফল ভক্ষণার্থ সকল প্রকার বৃক্ষ রোপন করিবে, তখন তাহার ফল অচ্ছিন্নত্বক বলিয়া গণ্য করিবে; তিন বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে অচ্ছিন্নত্বক থাকিবে, তাহা ভোজন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা দেশে প্রবেশ করিলে যখন ফল ভক্ষণার্থ সকল প্রকার বৃক্ষ রোপণ করিবে, তখন তাহার ফল নিষিদ্ধ বলিয়া গণ্য করিবে; তিন বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে নিষিদ্ধ থাকিবে, তাহা ভোজন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের দেশে গিয়ে যদি তোমরা কোন ফলের গাছ লাগাও তবে তার ফল তোমাদের তিন বছর পর্যন্ত নিষেধ করা ফল বলে ধরতে হবে। ঐ সময়ের মধ্যে ঐ ফল খাওয়া তোমাদের চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের দেশে গিয়ে যদি তোমরা কোন ফলের গাছ লাগাও তবে তার ফল তোমাদের তিন বছর পর্যন্ত হারাম ফল বলে ধরতে হবে। ঐ সময়ের মধ্যে ঐ ফল খাওয়া তোমাদের চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা প্রতিশ্রুত দেশে গিয়ে যখন বিভিন্ন রকমের ফলের গাছ রোপণ করবে, তখন সেই সব গাছের ফল তোমরা নিষিদ্ধ বলে গণ্য করবে। তিনবছর সেই সব গাছের ফল তোমাদের পক্ষে নিষিদ্ধ থাকবে, তোমরা তা খাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভবিষ্যতে তোমরা তোমাদের দেশে প্রবেশ করে যখন খাদ্যের জন্য কোন জাতের গাছ লাগাবে, তখন ঐ গাছের ফল ব্যবহারের আগে অবশ্যই তিন বছর অপেক্ষা করবে| এই সময় সেই ফল অশুচি বলে গন্য করবে এবং তা খাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা দেশে প্রবেশ করলে যখন ফল খাওয়ার জন্য সব প্রকার বৃক্ষ রোপণ করবে, তখন তার ফল নিষিদ্ধ বলে গণ্য করবে, তিন বছর দিন তা তোমাদের জন্যে নি ষিদ্ধ থাকবে, তা খেও না।