Leviticus 19:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্থ বছরে তার সমস্ত ফল মাবুদের প্রশংসার জন্য উপহার হিসেবে পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ বছরে এর সমস্ত ফল পবিত্র হবে, সদাপ্রভুর উদ্দেশে এটি প্রশংসাসূচক এক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্থ বৎসরে তাহার সমস্ত ফল সদাপ্রভুর প্রশংসার্থক উপহাররূপে পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্থ বৎসরে তাহার সমস্ত ফল সদাপ্রভুর প্রশংসার্থক উপহাররূপে পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চতুর্থ বছরে গাছের সমস্ত ফল সদাপ্রভুর গৌরবের জন্য তাঁর উদ্দেশে উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চতুর্থ বছরে গাছের সমস্ত ফল মাবুদের প্রশংসার জন্য তাঁর উদ্দেশে কোরবানী করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ বছরে সমস্ত ফল প্রভু পরমেশ্বরের গৌরবের জন্য পবিত্র নৈবেদ্যরূপে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চতুর্থ বছরে গাছের ফল হবে প্রভুর| প্রভুর প্রতি প্রশংসা হিসেবে এটা হবে পবিত্র নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চতুর্থ বছরে তার সমস্ত ফল সদাপ্রভুর ধন্যবাদের উপহাররূপে পবিত্র হবে।