Leviticus 19:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত লোকের জন্য নিজ নিজ দেহে অস্ত্রাঘাত করো না ও শরীরে উল্‌কি অঙ্কন করো না; আমি মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘মৃত মানুষের জন্য তোমার দেহে অস্ত্রাঘাত কোরো না অথবা দেহে ক্ষোদিত চিহ্ন দিয়ো না। আমি সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত লোকের জন্য আপন আপন অঙ্গে অস্ত্রাঘাত করিও না, ও শরীরে গোদানী দিও না; আমি সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত লোকের জন্য আপন আপন অঙ্গে অস্ত্রাঘাত করিও না, ও শরীরে উল্‌কি আঁকিও না; আমি সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত লোকদের জন্য শোক-প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গা ক্ষত করা চলবে না। দেহে কোন উল্‌কি-চিহ্ন দেওয়া চলবে না। আমি সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত লোকদের জন্য শোক-প্রকাশ করতে গিয়ে শরীরের কোন জায়গা ক্ষত করা চলবে না। শরীরে কোন উল্‌কি-চিহ্ন দেওয়া চলবে না। আমি মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতব্যক্তির উদ্দেশে শোক প্রকাশের জন্য তোমরা দেহের কোন অংশ ক্ষতবিক্ষত করবে না কিম্বা শরীরে উল্কি ধারণ করবে না। আমি প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটা ছেঁড়া করবে না| তোমরা অবশ্যই নিজেদের ওপর কোন উল্কি রাখবে না| আমিই প্রভু!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত লোকের জন্য নিজেদের অঙ্গে কেটো না ও শরীরে উলকি চিহ্ন দিও না; আমি সদাপ্রভু।