Leviticus 19:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার কন্যাকে পতিতা হতে দিয়ে নাপাক করো না, পাছে দেশ জেনাকারী হয়ে পড়ে ও দেশ কুকার্যে পূর্ণ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তুমি তোমার মেয়েকে ব্যভিচারিণী বানিয়ে তার মর্যাদাহানি করবে না পাছে দেশ ব্যভিচারে পূর্ণ হয় ও সব ধরনের লাম্পট্যে ভরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন কন্যাকে বেশ্যা হইতে দিয়া অপবিত্র করিও না, পাছে দেশ ব্যভিচারী হইয়া পাড়ে, ও দেশ কুকার্য্যে পূর্ণ হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন কন্যাকে বেশ্যা হইতে দিয়া অপবিত্র করিও না, পাছে দেশ ব্যভিচারী হইয়া পড়ে, ও দেশ কুকার্যে পূর্ণ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে তাকে নীচে নামানো চলবে না। তা করলে দেশে বেশ্যাগিরি বেড়ে যাবে এবং শেষে দেশ নোংরামিতে ভরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে তাকে নীচে নামানো চলবে না। তা করলে দেশে বেশ্যাগিরি বেড়ে যাবে এবং শেষে দেশ নোংরামিতে ভরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের কন্যাদের বেশ্যাবৃত্তিতে নিয়োগ করে তাদের অশুচি করবে না, তাহলে দেশ ব্যভিচার ও দুষ্কর্মে পরিপূর্ণ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার কন্যাকে বেশ্যা হতে দিও না| তা করলে তাকে অপমান করা হয়| দেশের মানুষজনও তাহলে বেশ্যার মত অর্থাৎ‌ ঈশ্বরের প্রতি অবিশ্বস্তের মত আচরণ করবে না এবং দেশে মন্দ জিনিসে পূর্ণ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের মেয়েকে বেশ্ যা হতে দিয়ে অপবিত্র কর না, পাছে দেশ ব্যভিচারী হয়ে পড়ে ও দেশ খারাপ কাজে পূর্ণ হয়।