Leviticus 19:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ওঝা ও গুনিনদের অভিমুখী হয়ো না, তাদের কাছে কোন কিছুর খোঁজ করো না, করলে তোমাদের নিজেদেরকে নাপাক করে ফেলবে; আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা প্রেত মাধ্যমদের ও মায়াবীদের অভিমুখে যেয়ো না, কেননা তাদের সংস্পর্শে তোমরা কলুষিত হবে। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ভূতড়িয়াদের ও গুণীদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদিগকে অশুচি করিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ভূতড়িয়াদের ও গুনিনদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদিগকে অশুচি করিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যারা ভূতের মাধ্যম হয় কিম্বা যারা মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে তাদের কাছে যাওয়া চলবে না, কারণ তারা তোমাদের অশুচি করে তুলবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যারা ভূতের মাধ্যম হয় কিংবা যারা ভূতের সংগে সম্বন্ধ রাখে তাদের কাছে যাওয়া চলবে না, কারণ তারা তোমাদের নাপাক করে তুলবে। আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভুতুড়িয়াদের বা ডাইনীদের কাছে মন্ত্রণার জন্য যাবে না| তাদের কাছে যেও না, তারা শুধু তোমাকে অশুচি করবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভূতড়িয়াদের ও গুণীদের অভিমুখ হয়ো না, তাদের কাছে খোঁজ কর না, করলে নিজেদেরকে অশুচি করবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।