Leviticus 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অবস্তু মূর্তিগুলোর অভিমুখী হয়ো না ও নিজেদের জন্য ছাঁচে ঢালা দেবতা তৈরি করো না; আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘প্রতিমাদের দিকে তোমরা ফিরো না, অথবা তোমাদের জন্য গলিত ধাতু দিয়ে প্রতিমা নির্মাণ করবে না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না, ও আপনাদের নিমিত্তে ছাঁচে ঢালা দেবতা নির্ম্মাণ করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না, ও আপনাদের জন্য ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মূর্তিপূজা করা তোমাদের চলবে না কিম্বা নিজেদের উপাসনার জন্য ছাঁচে ফেলে ধাতু দিয়ে কোন দেব-দেবতা তৈরী করা চলবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূর্তিপূজা করা তোমাদের চলবে না কিংবা নিজেদের এবাদতের জন্য ছাঁচে ফেলে ধাতু দিয়ে কোন দেব-দেবী তৈরী করা চলবে না। আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কোন অলীক প্রতিমার আরাধনা করবে না কিম্বা নিজেরাও আরাধনার জন্য ছাঁচে ঢালাই করে কোন মূর্তি তৈরী করবে না। কারণ আমি প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মূর্ত্তি পূজো করবে না| তোমাদের নিজেদের জন্য গলিত ধাতু দিয়ে দেবতার মূর্ত্তি তৈরী করবে না| আমি প্রভু তোমাদের ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অযোগ্য প্রতিমাদের দিকে ফের না ও নিজেদের জন্যে ছাঁচে ঢালা দেবতা তৈরী কর না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।