Leviticus 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন তোমরা মাবুদের উদ্দেশে মঙ্গল-কোরবানী দাও, তখন গ্রাহ্য হবার জন্য কোরবানী দিও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সদাপ্রভুর উদ্দেশে যখন তোমরা মঙ্গলার্থক বলি উৎসর্গ করতে চাও, এমনভাবে তা উৎসর্গ করবে, যেন তোমাদের পক্ষে নৈবেদ্য গৃহীত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদান কর, তখন গ্রাহ্য হইবার নিমিত্ত বলিদান করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদান কর, তখন গ্রাহ্য হইবার নিমিত্ত বলিদান করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যখন সদাপ্রভুর উদ্দেশে কোন যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে তখন তা এমন ভাবে করবে যাতে সদাপ্রভু তোমাদের উপর সন্তুষ্ট হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা যখন মাবুদের উদ্দেশে কোন যোগাযোগ-কোরবানী দেবে তখন তা এমন ভাবে দেবে যাতে মাবুদ তোমাদের উপর সন্তুষ্ট হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে, তখন এমন ভাবে করবে যেন তা গ্রাহ্য হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা ঈশ্বরকে মঙ্গল নৈবেদ্য উপহার দাও, তোমরা অবশ্যই তা সঠিকভাবে দেবে যাতে তা গ্রাহ্য হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মঙ্গলের বলিদান কর, তখন গ্রাহ্য হবার জন্যে বলিদান কর।