Leviticus 19:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের কোরবানীর দিনে ও তারপর দিনে তা ভোজন করতে হবে; তৃতীয় দিন পর্যন্ত যা অবশিষ্ট থাকে, তা আগুনে পুড়িয়ে দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উৎসর্গীকরণ দিনে অথবা পরবর্তী দিনে বলিদানের মাংস ভক্ষণ করতে হবে; তৃতীয় দিন পর্যন্ত যা কিছু পড়ে থাকবে তা পোড়াতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের বলিদানের দিবসে ও তাহার পর দিবসে তাহা ভোজন করিতে হইবে; তৃতীয় দিন পর্য্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের বলিদানের দিবসে ও তাহার পর দিবসে তাহা ভোজন করিতে হইবে; তৃতীয় দিন পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনুষ্ঠানের দিনে কিম্বা তার পরের দিনের মধ্যেই উৎসর্গের মাংস তোমাদের খেয়ে ফেলতে হবে। তৃতীয় দিনে যদি কিছু বাকী থেকেই যায় তবে তা পুড়িয়ে দিতে হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীর দিনে কিংবা তার পরের দিনের মধ্যেই কোরবানীর গোশ্‌ত তোমাদের খেয়ে ফেলতে হবে। তৃতীয় দিনে যদি কিছু বাকী থেকেই যায় তবে তা পুড়িয়ে দিতে হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দিন বলি উৎসর্গ করবে সেই দিন এবং তার পরের দিন পর্যন্ত সেই বলির মাংস ভোজন করা চলবে। কিন্তু তৃতীয় দিনে যা অবশিষ্ট থাকবে তা সবই আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যেদিন নৈবেদ্য দেবে সেদিন এবং পরের দিনও তা আহার করতে পারবে; কিন্তু যদি সেই নৈবেদ্যর কোন অংশ তৃতীয় দিনেও পড়ে থাকে, তাহলে তা অবশ্যই আগুনে পুড়িয়ে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের বলিদানের দিনের ও তার পর দিনের তা খেতে হবে; তৃতীয় দিন পর্যন্ত যা বাকি থাকে, তা আগুনে পোড়াতে হবে।