Leviticus 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তৃতীয় দিনে যদি কেউ তার কিঞ্চিৎ ভোজন করে তবে তা ঘৃণার বস্তু; তা কবুল করা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি ভক্ষ্য দ্রব্যের কিছু অংশ তৃতীয় দিনে ভোজন করা হয়, সেটি অশুদ্ধ এবং গৃহীত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন করে, তবে তাহা ঘৃণার্হ; তাহা অগ্রাহ্য হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন করে, তবে তাহা ঘৃণার্হ; তাহা অগ্রাহ্য হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তৃতীয় দিনে সেই মাংস অশুচি হয়ে যায়। যদি কেউ সেই মাংস খায় তবে সদাপ্রভু সেই উৎসর্গ আর গ্রহণ করবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তৃতীয় দিনে সেই গোশ্ত নাপাক হয়ে যায়। যদি কেউ সেই গোশ্ত খায় তবে মাবুদ সেই কোরবানী আর কবুল করবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দিনে যদি কেউ তার কিছু ভোজন করে তাহলে তা হবে গর্হিত কর্ম, সেই বলি অগ্রাহ্য হবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সেই নৈবেদ্যর কোনো অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেটা হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় দিনের যদি কেউ তার কিছুটা খায়, তবে তা ঘৃণিত; তা অগ্রাহ্য হবে