Leviticus 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ যখন মাবুদের উদ্দেশে শস্য-উৎসর্গ করে তখন মিহি সুজি তার উপহার হবে এবং সে তার উপরে তেল ঢেলে দেবে ও কুন্দুরু দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যখন কেউ সদাপ্রভুর উদ্দেশে শস্য-নৈবেদ্য আনবে, সে মিহি ময়দার উপহার আনবে, ময়দাতে জলপাই তেল ঢালবে, নৈবেদ্যের উপরে ধূপ রাখবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কেহ যখন সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেয়, তখন সূক্ষ্ম সূজি তাহার উপহার হইবে, এবং সে তাহার উপরে তৈল ঢালিবে ও কুন্দুরু দিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কেহ যখন সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেয়, তখন সূক্ষ্ম সুজি তাহার উপহার হইবে, এবং সে তাহার উপরে তৈল ঢালিবে ও কুন্দুরু দিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কেউ যদি সদাপ্রভুর উদ্দেশে শস্য-উৎসর্গের অনুষ্ঠান করতে চায় তবে তা করতে হবে মিহি ময়দা দিয়ে। তার উপর তেল ঢেলে আর লোবান রেখে তাকে তা হারোণের ছেলেদের কাছে, অর্থাৎ পুরোহিতদের কাছে নিয়ে যেতে হবে। পুরোহিত তা থেকে তেল সুদ্ধ এক মুঠো ময়দা এবং সমস্ত লোবান তুলে নেবে আর পুরো উৎসর্গের বদলে এই অংশটুকু বেদীর উপর পুড়িয়ে দেবে। এটা আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কেউ যদি মাবুদের উদ্দেশে শস্য-কোরবানী করতে চায় তবে তা করতে হবে মিহি ময়দা দিয়ে। তার উপর তেল ঢেলে আর লোবান রেখে তাকে তা হারুনের ছেলেদের কাছে, অর্থাৎ ইমামদের কাছে নিয়ে যেতে হবে। ইমাম তা থেকে তেল সুদ্ধ এক মুঠো ময়দা এবং সমস্ত লোবান তুলে নেবে আর পুরো কোরবানীর বদলে এই অংশটুকু কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। এটা আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার গন্ধে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চায়, তাহলে তাকে শস্য পেষাই করে মিহি ময়দা তৈরী করতে হবে। তার উপরে তেল ও সুগন্ধী দ্রব্য দিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কেউ প্রভু ঈশ্বরকে শস্য নৈবেদ্য দান করে, তবে তার নৈবেদ্য যেন গুঁড়ো ময়দা থেকে তৈরী হয়| এই ময়দার ওপর লোকটি অবশ্যই তেল ঢালবে এবং তার ওপর কুন্দুরু রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কেউ যখন সদাপ্রভুর উদ্দেশ্যে শস্য নৈবেদ্য উপহার দেয়, তখন সূক্ষ্ম সূজি তার উপহার হবে এবং সে তার উপরে তেল ঢালবে ও ধুনো দেবে;