Leviticus 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই শস্য-উৎসর্গের অবশিষ্ট অংশ হারুন ও তার পুত্রদের হবে; মাবুদের অগ্নিকৃত উপহার বলে তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে। এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই শস্য-উৎসর্গের জিনিসের বাদবাকী যা থাকবে তা হারোণ ও তার ছেলেদের পাওনা হবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা সমস্ত উৎসর্গের মধ্যে শস্য-উৎসর্গের এই বাকী অংশটুকু মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শস্য-কোরবানীর জিনিসের বাদবাকী যা থাকবে তা হারুন ও তার ছেলেদের পাওনা হবে। মাবুদের উদ্দেশে আগুন্তেদেওয়া সমস্ত কোরবানীর মধ্যে শস্য-কোরবানীর এই বাকী অংশটুকু মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পড়ে থাকা শস্য নৈবেদ্য হারোণ ও তার পুত্রদের জন্য| প্রভুকে দেওয়া এই আগুনে তৈরী নৈবেদ্য অত্যন্ত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই শস্য নৈবেদ্যের বাকি অংশ হারোণের ও তার ছেলেদের হবে; সদাপ্রভুর আগুনে তৈরী উপহার বলে তা খুব পবিত্র।