Leviticus 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মাবুদের উদ্দেশে যে শস্য-উৎসর্গ আনবে তা খামি দ্বারা প্রস্তুত করা যাবে না, কেননা তোমরা খামি কিংবা মধু, এর কিছুই মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হিসেবে পুড়িয়ে ফেলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত তোমার যে কোনো শস্য-নৈবেদ্য অবশ্যই খামিরবিহীন হবে। মধুমিশ্রিত কোনো নৈবেদ্য তুমি পোড়াতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর উদ্দেশে যে কোন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তাহা তাড়ীতে প্রস্তুত হইবে না, কেননা তোমরা তাড়ী কিম্বা মধু, ইহার কিছুই সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া দগ্ধ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর উদ্দেশে যে কোন ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, তাহা তাড়ী দ্বারা প্রস্তুত হইবে না, কেননা তোমরা তাড়ী কিম্বা মধু, ইহার কিছুই সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া দগ্ধ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর উদ্দেশে শস্য-উৎসর্গের জন্য তারা যা কিছু আনবে তা যেন খামি না দিয়ে তৈরী করা হয়। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসের মধ্যে খামি বা মধু দেওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের উদ্দেশে শস্য-কোরবানীর জন্য তারা যা কিছু আনবে তা যেন খামি ছাড়া তৈরী করা হয়। মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জিনিসের মধ্যে খামি বা মধু দেওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে, তা খামির দিয়ে তৈরী করবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে খামির কিম্বা মধু কখনও আহুতি দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই খামির মেশানো কোন শস্য নৈবেদ্য প্রভুকে দেবে না| তোমরা খামির বা মধু আগুনে ঝলসে প্রভুকে নৈবেদ্য হিসেবে দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে যে কোনো শস্য নৈবেদ্য আনবে, তা খামিতে তৈরী হবে না, কারণ তোমরা খামির কিংবা মধু, এর কিছুই সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার বলে পোড়াবে না।