Leviticus 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা অগ্রিমাংশের উপহার হিসেবে তা মাবুদের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু খোশবুর জন্য কোরবানগাহ্র উপরে তা রাখা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সেগুলি তোমার প্রথম ফসলরূপে সদাপ্রভুর কাছে আনবে, কিন্তু সৌরভার্থক প্রীতিজনক উপহাররূপে সেগুলি উৎসর্গ করা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অগ্রিমাংশের উপহার বলিয়া তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে বেদির উপরে তাহা রাখা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অগ্রিমাংশের উপহার বলিয়া তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে বেদির উপরে তাহা রাখা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে তোলা ফসল উৎসর্গ করবার জন্য তারা খামি ও মধু সদাপ্রভুর কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু যে উৎসর্গের গন্ধে তিনি খুশী হন এমন উৎসর্গ হিসাবে খামি ও মধু বেদীর উপর পোড়ানো চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে তোলা ফসল কোরবানী করবার জন্য তারা খামি ও মধু মাবুদের কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু যে কোরবানীর গন্ধে তিনি খুশী হন এমন কোরবানী হিসাবে খামি ও মধু কোরবানগাহের উপর পোড়ানো চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের উৎপন্ন শাস্যের প্রথম ফসল অগ্রিমাংশরূপে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু সুরভিত ভক্ষ্য নৈবেদ্যরূপে কখনই বেদীর উপরে আহুতি দেওয়া চলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম ফসল থেকে আনা নৈবেদ্য হিসেবে তোমরা খামির ও মধু প্রভুর কাছে আনতে পারো, কিন্তু খামির ও মধু সুগন্ধ হয়ে উবে যাওয়ার জন্য বেদীর ওপর যেন পোড়ানো না হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রথমাংশের উপহার বলে তা সদাপ্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করতে পার, কিন্তু সুগন্ধের জন্যে বেদির ওপরে তা ব্যবহার করা যাবে না।