Leviticus 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার শস্য-উৎসর্গের প্রত্যেকটি দ্রব্যে লবণ দেবে। তুমি তোমার শস্য-উপহারে তোমার আল্লাহ্‌র নিয়মের লবণ দিতে ত্রুটি করবে না; তোমার যাবতীয় উৎসর্গের সঙ্গে লবণ দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার শস্য-নৈবেদ্যের সব বস্তু লবণাক্ত করবে। তোমার শস্য-নৈবেদ্য তোমার ঈশ্বরের সঙ্গে সন্ধিচুক্তির লবণ বিহীন রাখবে না। তোমার সব নৈবেদ্যে লবণ মিশ্রিত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণাক্ত করিবে; তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যে আপন ঈশ্বরের নিয়মের লবণদানে ত্রুটি করিবে না; তোমার যাবতীয় উপহারের সহিত লবণ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণাক্ত করিবে; তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যে আপন ঈশ্বরের নিয়মের লবণদানে ত্রুটি করিবে না; তোমার যাবতীয় উপহারের সহিত লবণ দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের জন্য যে সব জিনিস আনা হবে তার মধ্যে লবণ দিতে হবে। ইস্রায়েলীয়দের ঈশ্বর তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছেন তার দরুন শস্য-উৎসর্গ থেকে লবণ বাদ দেওয়া চলবে না; তাদের সমস্ত উৎসর্গের মধ্যে লবণ দিতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর জন্য যে সব জিনিস আনা হবে তার মধ্যে লবণ দিতে হবে। বনি-ইসরাইলদের আল্লাহ্‌ তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছেন তার দরুন শস্য-কোরবানী থেকে লবণ বাদ দেওয়া চলবে না; তাদের সমস্ত কোরবানীর মধ্যে লবণ দিতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বপ্রকার ভক্ষ্য নৈবেদ্যে তোমরা লবণ মেশাবে। তোমাদের আরাধ্য ঈশ্বরের সঙ্গে তোমাদের সন্ধি চুক্তির প্রতীক লবণ তোমরা ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে মেশাতে কোন ত্রুটি করবে না, সমস্ত নৈবেদ্যের সঙ্গেই তোমরা লবণ মেশাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের আনা প্রতিটি শস্য নৈবেদ্যে তোমরা অবশ্যই লবণ দেবে| ঈশ্বরের নিয়মের লবণ যেন তোমাদের শস্য নৈবেদ্য থেকে বাদ না পড়ে| তোমাদের সমস্ত নৈবেদ্যর সঙ্গে অবশ্যই লবণ আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নিজের শস্য নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণা ক্ত করবে; তুমি নিজের শস্য নৈবেদ্যে নিজের ঈশ্বরের নিয়মের লবণ দানে ত্রুটি করবে না; তোমার সমস্ত উপহারের সঙ্গে লবণ দেবে।