Leviticus 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তার স্মরণ করার অংশ হিসেবে কিছু মোটা করে ভেঙ্গে নেওয়া শস্য, কিছু তেল ও সমস্ত কুন্দুরু পুড়িয়ে ফেলবে; এটি মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সমস্ত ধূপ সমেত মর্দিত ফসলের স্মরণীয় অংশ ও তেল পোড়াবে, যা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহাররূপে নিবেদিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক তাহার স্মরণার্থক অংশরূপে কিছু মর্দ্দিত শস্য, কিছু তৈল ও সমস্ত কুন্দুরু দগ্ধ করিবে; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক তাহার স্মরণার্থক অংশরূপে কিছু মর্দিত শস্য, কিছু তৈল ও সমস্ত কুন্দুরু দগ্ধ করিবে; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ভেংগে নেওয়া শস্য ও তেলের যে অংশটা পুরো উৎসর্গের বদলে দেওয়া হবে পুরোহিত সেই অংশটা এবং সমস্ত লোবান নিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে পুড়িয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভেংগে নেওয়া শস্য ও তেলের যে অংশটা পুরো কোরবানীর বদলে দেওয়া হবে ইমাম সেই অংশটা এবং সমস্ত লোবান নিয়ে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী হিসাবে পুড়িয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাজক সেই নৈবেদ্য থেকে কিছু মাড়াই করা শস্য, কিছুটা তেল এবং সবটুকু গন্ধদ্রব্য নিয়ে স্মারক হিসাবে আহুতি দেবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই গুঁড়ো শস্যের কিছু অংশ, তেল এবং সমস্ত ধূনা প্রভুর কাছে স্মারক নৈবেদ্য হিসেবে পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক তার স্মারক অংশ রূপে কিছু পেষাই করা শস্য, কিছু তেল ও সমস্ত ধুনো পোড়াবে; এটা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার।