Leviticus 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই শস্য-উৎসর্গের অবশিষ্ট অংশ হারুন ও তার পুত্রদের হবে; মাবুদের অগ্নিকৃত উপহার বলে তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য-নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণের ও তাঁর ছেলেদের হবে; এটি সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত সমস্ত উপহারের অতি পবিত্র অংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া ইহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া ইহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই শস্য-উৎসর্গের জিনিসের বাদবাকী যা থাকবে তা হারোণ ও তার ছেলেদের পাওনা হবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা সমস্ত উৎসর্গের মধ্যে শস্য-উৎসর্গের এই বাকী অংশটুকু মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই শস্য-কোরবানীর জিনিসের বাদবাকী যা থাকবে তা হারুন ও তার ছেলেদের পাওনা হবে। মাবুদের উদ্দেশে আগুনে-দেওয়া সমস্ত কোরবানীর মধ্যে শস্য-কোরবানীর এই বাকী অংশটুকু মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার সন্তানদের প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের অংশ হিসাবে এই নৈবেদ্য মহাপবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ এবং তার পুত্রদের জন্য থাকবে বাকি পড়ে থাকা শস্য নৈবেদ্য| প্রভুকে দেওয়া আগুনে তৈরী এই নৈবেদ্য অত্যন্ত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই শস্য নৈবেদ্যের বাকি অংশ হারোণের ও তার ছেলেদের হবে; সদাপ্রভুর আগুনে তৈরী উপহার বলে এটা খুব পবিত্র।