Leviticus 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তুমি তুন্দুরে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেল মিশানো খামিহীন মিহি সুজির পিঠা বা তৈলাক্ত চাপাটি দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি তুমি উনুনে শেঁকা শস্য-নৈবেদ্য আনো, তাহলে মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, যা হবে খামিরবিহীন, অথচ তেলমিশ্রিত পিঠে, তৈলাক্ত সরু চাকলী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তুমি তুন্দুরে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশূন্য সূক্ষ্ম সূজির পিষ্টক বা তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তুমি তুন্দুরে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশুন্য সূক্ষ্ম সুজির পিষ্টক বা তৈলাক্ত তাড়ীশুন্য সরুচাকলী দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ তন্দুরে সেঁকা কোন জিনিস দিয়ে শস্য-উৎসর্গের অনুষ্ঠান করতে চায় তবে সেটা হতে হবে খামিহীন মিহি ময়দা দিয়ে তৈরী। সেটা তেলের ময়ান দেওয়া পিঠা হতে পারে কিম্বা তেল লাগানো চাপাটি হতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ তন্দুরে সেঁকা কোন জিনিস দিয়ে শস্য-কোরবানী করতে চায় তবে সেটা হতে হবে খামিহীন মিহি ময়দা দিয়ে তৈরী। সেটা তেলের ময়ান দেওয়া পিঠা হতে পারে কিংবা তেল লাগানো চাপাটি হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তোমরা যদি উনুনে সেঁকা কোন ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে চাও, তাহলে তেলে ভেজানো খামিরবিহীন মিহি ময়দায় তৈরী পিঠে কিম্বা তেলের ময়ান দেওয়া খামিরবিহীন রুটি তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কোন লোক উনুনে সেঁকা রুটি নৈবেদ্য উপহার দেয় তখন তা যেন অবশ্যই খামিরবিহীন রুটি হয় মিহি ময়দা ও তেল দিয়ে তৈরী, অথবা যেন তেল মেশানো সরুচাকলী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তুমি উনানে সেঁকা খামিহীন শস্য নৈবেদ্যে উপহার দাও, তবে তেল মেশানো খামিহীন সূক্ষ্ম সূজির পাপড় বা তৈলাক্ত খামিহীন শক্ত পাপড় দিতে হবে।