Leviticus 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তুমি ভাজবার পাত্রে ভাজা শস্য-উৎসর্গ দাও তবে তেল মিশানো খামিহীন মিহি সুজি দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি পিঠে সেঁকার পাত্রে তোমার শস্য-নৈবেদ্য প্রস্তুত করো, তাহলে তেলমিশ্রিত মিহি ময়দা দিয়ে তা তৈরি করতে হবে, কিন্তু সেই খাদ্য খামিরবিহীন রাখতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তুমি ভর্জ্জনপাত্রে ভর্জ্জিত ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলমিশ্রিত তাড়ীশূন্য সূক্ষ্ম সূজি দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তুমি ভাজিবার পাত্রে ভাজা ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈল মিশ্রিত তাড়ীশুন্য সূক্ষ্ম সুজি দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শস্য-উৎসর্গ যদি তাওয়ায় ভাজা কোন জিনিস হয় তবে সেটা হতে হবে তেলের ময়ান দেওয়া খামিহীন মিহি ময়দা দিয়ে তৈরী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শস্য-কোরবানী যদি তাওয়ায় ভাজা কোন জিনিস হয় তবে সেটা হতে হবে তেলের ময়ান দেওয়া খামিহীন মিহি ময়দা দিয়ে তৈরী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমরা চাটুতে ভাজা কোন ভক্ষ্য নৈবেদ্য নিবেদন কর, তহলে খামিরবিহীন মিহি ময়দার সঙ্গে তেল মিশিয়ে সেই নৈবেদ্য তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি সেঁকাপাত্রে সেঁকা শস্য নৈবেদ্য আনো, তা হলে তা যেন অবশ্যই তেল মেশানো খামিরবিহীন গুঁড়ো ময়দার তৈরী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তুমি সমান লোহার চাটুতে সেঁকা শস্য নৈবেদ্য উপহার দাও, তবে তেল মেশানো খামিহীন সূক্ষ্ম সূজি দিতে হবে।