Leviticus 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি তুমি কড়াইতে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেলে পাক-করা মিহি সুজি দিতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমার শস্য-নৈবেদ্য একটি পাত্রে রান্না করা হয়, তা মিহি ময়দা ও জলপাই তেল সহযোগে রান্না করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তুমি কটাহে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলপক্ব সূক্ষ্ম সূজি দিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তুমি কটাহে পক্ব ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেও, তবে তৈলে পক্ব সূক্ষ্ম সুজি দিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই শস্য-উৎসর্গ যদি কড়াইতে ভাজা কোন জিনিস হয় তবে সেটা হতে হবে তেল ও মিহি ময়দা দিয়ে তৈরী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই শস্য-কোরবানী যদি কড়াইতে ভাজা কোন জিনিস হয় তবে সেটা হতে হবে তেল ও মিহি ময়দা দিয়ে তৈরী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি কড়াইয়ে রান্না করা কোন ভক্ষ্য বস্তু নিবেদন কর, তাহলে মিহি ময়দার সঙ্গে তেল মিশিয়ে সেটি তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তুমি কড়ায় ভাজা শস্য নৈবেদ্য নিয়ে আসো, তখন যেন তা তেল মেশানো গুঁড়ো ময়দা দিয়ে তৈরী হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি চাটুতে রান্না করা শস্য নৈবেদ্য উপহার দাও, তবে তেল ও সূক্ষ্ম সূজি দিয়ে তৈরী করে দিতে হবে।