Leviticus 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব দ্রব্যের যে শস্য-উৎসর্গ তুমি মাবুদের উদ্দেশে দেবে তা এনে ইমামকে দিও আর সে তা কোরবানগাহ্‌র কাছে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত উপাদান মিশ্রিত শস্য-নৈবেদ্য সদাপ্রভুর কাছে আনো; যাজকের হাতে দাও, যাজক সেটি বেদিতে নিয়ে যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল দ্রব্যের যে ভক্ষ্য-নৈবেদ্য তুমি সদাপ্রভুর উদ্দেশে দিবে; তাহা আনিয়া যাজককে দিও, সে তাহা বেদির নিকটে আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল দ্রব্যের যে ভক্ষ্য-নৈবেদ্য তুমি সদাপ্রভুর উদ্দেশে দিবে; তাহা আনিয়া যাজককে দিও, সে তাহা বেদির নিকটে আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে শস্য-উৎসর্গের জন্য এই সব জিনিস এনে পুরোহিতের হাতে দিতে হবে আর পুরোহিত তা বেদীর কাছে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে শস্য-কোরবানীর জন্য এই সব জিনিস এনে ইমামের হাতে দিতে হবে আর ইমাম তা কোরবানগাহের কাছে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব দ্রব্যের সংমিশ্রণে যে নৈবেদ্য তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দশে প্রস্তুত করবে সেটি যাজককে দেবে। সে ঐ নৈবেদ্য বেদীর কাছে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি অবশ্যই এই সব জিনিস থেকে তৈরী শস্য নৈবেদ্যগুলি প্রভুর কাছে আনবে| যাজকের কাছে সেগুলি নিয়ে যাবে এবং সে সেগুলিকে বেদীর ওপর রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব জিনিসের যে শস্য নৈবেদ্য তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে দেবে; তা এনে যাজককে দিও, সে তা বেদির কাছে আনবে