Leviticus 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম সেই শস্য-উৎসর্গের স্মরণ করার অংশ নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি শস্য-নৈবেদ্য থেকে স্মরণীয় অংশ তুলে নেবেন, এবং অগ্নিকৃত নৈবেদ্যরূপে বেদিতে পোড়াবেন, যা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাজক সেই ভক্ষ্য-নৈবেদ্যের স্মরণার্থক অংশ লইয়া বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক সেই ভক্ষ্য-নৈবেদ্যের স্মরণার্থক অংশ লইয়া বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শস্য-উৎসর্গের যে অংশটা পুরো উৎসর্গের বদলে দেওয়া হবে পুরোহিত তা আলাদা করে নিয়ে বেদীর উপর পুড়িয়ে দেবে। এটা আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শস্য-কোরবানীর যে অংশটা পুরো কোরবানীর বদলে দেওয়া হবে ইমাম তা আলাদা করে নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। এটা আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার গন্ধে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাজক সেই নৈবেদ্যের কিছু অংশ স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক শস্য নৈবেদ্যর কিছু অংশ নেবে এবং এই স্মারক নৈবেদ্য, বেদীর ওপর পোড়াবে| এই নৈবেদ্য আগুনে তৈরী| এর সুগন্ধ প্রভুকে খুশী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যাজক সেই শস্য নৈবেদ্যের স্মারক অংশ নিয়ে বেদিতে পোড়াবে; তা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ স্বরূপ আগুনে উত্সর্গ করা উপহার।