Leviticus 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি পরের স্ত্রীর সঙ্গে জেনা করে, যে ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করে, সেই জেনাকারী ও সেই জেনাকারীণী, উভয়ের অবশ্যই প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে—তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে—ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের অবশ্যই প্রাণদণ্ড হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ব্যক্তি পরের ভার্য্যার সহিত ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবাসীর ভার্য্যার সহিত ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী, উভয়ের প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ব্যক্তি পরের স্ত্রীর সহিত ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবাসীর স্ত্রীর সহিত ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী, উভয়ের প্রাণদণ্ড অবশ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সংগে, অর্থাৎ অন্য কোন লোকের স্ত্রীর সংগে ব্যভিচার করে তবে ব্যভিচারী এবং ব্যভিচারিণী দু’জনকেই মেরে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সংগে, অর্থাৎ অন্য কোন লোকের স্ত্রীর সংগে জেনা করে তবে জেনাকারী এবং জেনাকারিণী দু’জনকেই হত্যা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরস্ত্রীর সঙ্গে ব্যভিচারে কেউ লিপ্ত হলে, সেই ব্যভিচারী ব্যক্তি ও ব্যভিচারিণী নারী উভয়েরই অবশ্য প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন পুরুষের তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক থাকে, তাহলে সেই পুরুষ এবং মহিলা দুজনেই ব্যভিচারের দোষে দোষী হবে| সেই পুরুষ এবং মহিলা দুজনের অবশ্যই যেন প্রাণদণ্ড হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ পরের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, যে ব্যক্তি প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী, উভয়ের প্রাণদণ্ড অবশ্য হবে।