Leviticus 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি তার পিতার স্ত্রীর সঙ্গে শয়ন করে সে তার পিতার অবমাননা করে; তাদের দু’জনের অবশ্যই প্রাণদণ্ড হবে, তাদের রক্ত তাদের উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ তার বাবার স্ত্রীর সঙ্গে শয়ন করে, সে তার বাবাকে অশ্রদ্ধা করেছে। সেই পুরুষ ও নারী উভয়ের অবশ্যই মৃত্যুদণ্ড হবে; তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে ব্যক্তি আপন পিতৃভার্য্যার সহিত শয়ন করে, সে আপন পিতার আবরণীয় অনাবৃত করে; তাহাদের দুই জনেরই প্রাণদণ্ড অবশ্য হইবে, তাহাদের রক্ত তাহাদের উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে ব্যক্তি আপন পিতৃভার্যার সহিত শয়ন করে, সে আপন পিতার আবরণীয় অনাবৃত করে; তাহাদের দুই জনের প্রাণদণ্ড অবশ্য হইবে, তাহাদের রক্ত তাহাদের উপরে বর্তিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে তার সৎমায়ের সংগে দেহে মিলিত হয় সে তার বাবাকে অসম্মান করে। তা করলে তাকে এবং তার সৎমাকে মেরে ফেলতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে তার সৎমায়ের সংগে সহবাস করে সে তার পিতাকে অসম্মান করে। তা করলে তাকে এবং তার সৎমাকে হত্যা করতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি তার বিমাতার সঙ্গে অবৈধ সংসর্গ করে তার পিতাকে কলঙ্কগ্রস্ত করবে, তার এবং সেই নারীর অবশ্যই প্রাণদণ্ড হবে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন পুরুষের তার পিতার স্ত্রীর সঙ্গে যৌন সংসর্গ থাকে, তাহলে পুরুষ এবং রমণী দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়| তারা নিজেরা তাদের মৃত্যুর জন্য দায়ী, কারণ এই কাজ দ্বারা সেই পুরুষটির পিতাকে অপমান করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ নিজের বাবার স্ত্রীর সঙ্গে শয়ন করে, সে নিজের বাবার আবরণীয় খুলে দেয়; তাদের দুই জনেরই প্রাণদণ্ড অবশ্য হবে, তাদের রক্ত তাদের উপরে পড়বে