Leviticus 20:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যদি কেউ নিজের পুত্রবধূর সঙ্গে শয়ন করে তবে তাদের দু’জনের অবশ্যই প্রাণদণ্ড হবে; তারা বিপরীত কাজ করেছে; তাদের রক্ত তাদের উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ তার ছেলের বউ-এর সঙ্গে শয়ন করে তাদের উভয়ের প্রাণদণ্ড হবে। তারা যা করেছে তা স্বেচ্ছাচারিতা; তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যদি কেহ নিজ পুত্রবধূর সহিত শয়ন করে, তবে তাহাদের দুই জনের প্রাণদণ্ড অবশ্য হইবে; তাহারা বিপরীত কর্ম্ম করিয়াছে; তাহাদের রক্ত তাহাদের উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যদি কেহ নিজ পুত্রবধূর সহিত শয়ন করে, তবে তাহাদের দুই জনের প্রাণদণ্ড অবশ্য হইবে; তাহারা বিপরীত কর্ম করিয়াছে; তাহাদের রক্ত তাহাদের উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যদি তার ছেলের বৌয়ের সংগে দেহে মিলিত হয় তবে তাদের দু’জনকেই মেরে ফেলতে হবে। তাদের মিলন স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যদি তার ছেলের স্ত্রীর সংগে সহবাস করে তবে তাদের দু’জনকেই হত্যা করতে হবে। তাদের সহবাস স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ তার পুত্রবধূর সঙ্গে শয়ন করে, তাহলে তাদের দুজনেরই অবশ্যই প্রাণদণ্ড হবে কারণ তারা বিকৃত আচরণ করেছে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি একজন পুরুষের তার পুত্রবধূর সঙ্গে যৌন সংসর্গ থাকে, তাহলে দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়| এ হল অনাচার, তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি কেউ নিজের ছেলের স্ত্রীর সঙ্গে শয়ন করে, তবে তাদের দুই জনের প্রাণদণ্ড অবশ্য হবে; তারা বিপরীত কাজ করেছে; তাদের রক্ত তাদের উপরে পড়বে।