Leviticus 20:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন স্ত্রীর সঙ্গে তেমনি পুরুষ যদি পুরুষের সঙ্গে শয়ন করে তবে তারা দু’জনে ঘৃণার কাজ করে; তাদের অবশ্যই প্রাণদণ্ড হবে; তাদের রক্ত তাদের উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ অন্য এক পুরুষের সঙ্গে শয়ন করে, যেমন একটি পুরুষ কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্কে করে তাহলে তারা দুজনই ঘৃণিত কাজ করেছে। অবশ্যই তাদের মৃত্যুদণ্ড হবে; তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন স্ত্রীর সহিত, তেমনি পুরুষ যদি পুরুষের সহিত শয়ন করে, তবে তাহারা দুই জন ঘৃণার্হ ক্রিয়া করে; তাহাদের প্রাণদণ্ড অবশ্য হইবে; তাহাদের রক্ত তাহাদের উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন স্ত্রীর সহিত, তেমনি পুরুষ যদি পুরুষের সহিত শয়ন করে, তবে তাহারা দুই জনে ঘৃণার্হ ক্রিয়া করে; তাহাদের প্রাণদণ্ড অবশ্য হইবে; তাহাদের রক্ত তাহাদের উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হবার মত করে যদি কেউ পুরুষের সংগে মিলিত হয় তবে তা দু’জনের পক্ষেই একটা জঘন্য ব্যাপার। তাদের মেরে ফেলতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকের সংগে সহবাস করবার মত করে যদি কেউ পুরুষের সংগে সহবাস করে তবে তা দু’জনের পক্ষেই একটা জঘন্য ব্যাপার। তাদের হত্যা করতে হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন পুরুষ অপর কোন পুরুষের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তারা দুজনেই জঘন্য কাজ করবে। এদের অবশ্যই প্রাণদণ্ড হবে এবং তাদের রক্তপাতের দায় তাদের নিজেদের উপরেই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন পুরুষের অন্য এক পুরুষের সঙ্গে একজন স্ত্রীলোকের মত যৌন সম্পর্ক থাকে তবে এই দুজন পুরুষ এক ভয়ঙ্কর পাপ কার্য্যে লিপ্ত| তাদের অবশ্যই যেন মেরে ফেলা হয়| তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যেমন স্ত্রীর সঙ্গে, তেমনি পুরুষ যদি পুরুষের সঙ্গে শয়ন করে, তবে তারা দুই জনে ঘৃণার কাজ করে; তাদের প্রাণদণ্ড অবশ্য হবে; তাদের রক্ত তাদের উপরে পড়বে