Leviticus 20:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ কোন স্ত্রীকে ও তার মাতাকে রাখে তবে তা কুকর্ম; তাদেরকে আগুনে পুড়িয়ে দিতে হবে, তাকে ও তাদের দু’জনকেই পুড়িয়ে দিতে হবে; যেন তোমাদের মধ্যে কুকাজ না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ এক নারী ও তার মাকে বিয়ে করে, এটি দুশ্চরিত্রতা। তাকে ও তাদের আগুনে জ্বালিয়ে দিতে হবে, যেন তোমাদের মাঝে কোনো দুশ্চরিত্রতা না থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ কোন স্ত্রীকে ও তাহার মাতাকে রাখে, তবে তাহা কুকর্ম্ম; তাহাদিগকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে, তাহাকে ও তাহাদের উভয়কে দিতে হইবে; যেন তোমাদের মধ্যে কুকার্য্য না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ কোন স্ত্রীকে ও তাহার মাতাকে রাখে, তবে তাহা কুকর্ম; তাহাদিগকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে, তাহাকে ও তাহাদের উভয়কে দিতে হইবে; যেন তোমাদের মধ্যে কুকার্য না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক কোন মেয়েকে এবং তার মাকেও বিয়ে করে সে নোংরা কাজ করে। যদি কেউ তা করে তবে সেই লোক ও সেই দু’জন স্ত্রীলোককে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে যাতে এই রকম নোংরা ব্যাপার তোমাদের মধ্যে না ঘটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক কোন মেয়েকে এবং তার মাকেও বিয়ে করে সে নোংরা কাজ করে। যদি কেউ তা করে তবে সেই লোক ও সেই দু’জন স্ত্রীলোককে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে যাতে এই রকম নোংরা ব্যাপার তোমাদের মধ্যে না ঘটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তি কোন নারী এবং তার কন্যা, উভয়কেই স্ত্রীরূপে গ্রহণ করে, তবে তা হবে গর্হিত কর্ম। সেই ব্যক্তি এবং ঐ দুই নারী- সকলকেই আগুনে পুড়িয়ে মারতে হবে যেন এই ধরণের দুষ্কর্ম তোমাদের মধ্যে আর অনুষ্ঠিত না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন পুরুষের পক্ষে একই সাথে কোন স্ত্রীলোক এবং তার মাতাকে বিয়ে করা অত্যন্ত মন্দ কাজ| লোকেরা সেই মানুষটিকে অবশ্যই পোড়াবে এবং দুজন স্ত্রীলোককে আগুনে দেবে যেন এই ধরণের কুকর্ম আর কেউ না করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ কোনো স্ত্রীকে ও তার মাকে বিয়ে করে, তবে তা খারাপ; তাদেরকে আগুনে পুড়িয়ে দিতে হবে, তাকে ও তাদের দুজনকে পুড়িয়ে দিতে হবে; যেন তোমাদের মধ্যে খারাপ কাজ না হয়।