Leviticus 20:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোন স্ত্রী যদি পশুর কাছে গিয়ে তার সঙ্গে শয়ন করে তবে তুমি সেই স্ত্রী ও সেই পশুকে হত্যা করবে; তাদের অবশ্যই প্রাণদণ্ড হবে, তাদের রক্ত তাদের উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি একটি নারী কামনা চরিতার্থ করতে কোনো পশুর কাছে যায়, সেই নারী ও পশু উভয়কে তোমরা অবশ্যই বধ করবে। অবশ্যই তাদের মৃত্যুদণ্ড দেবে। তাদের রক্ত তাদের নিজেদের মাথায় গিয়ে পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোন স্ত্রী যদি পশুর কাছে গিয়া তাহার সহিত শয়ন করে, তবে তুমি সেই স্ত্রীকে ও সেই পশুকে বধ করিবে; তাহাদের প্রাণদণ্ড অবশ্য হইবে, তাহাদের রক্ত তাহাদের উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোন স্ত্রী যদি পশুর নিকটে গিয়া তাহার সহিত শয়ন করে, তবে তুমি সেই স্ত্রীকে ও সেই পশুকে বধ করিবে; তাহাদের প্রাণদণ্ড অবশ্য হইবে, তাহাদের রক্ত তাহাদের উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন স্ত্রীলোক যদি কোন পশুর সংগে দেহে মিলিত হবার চেষ্টা করে তবে সেই স্ত্রীলোক ও সেই পশুটাকে মেরে ফেলতে হবে। তাদের মেরে ফেলতেই হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন স্ত্রীলোক যদি কোন পশুর সংগে সহবাস করবার চেষ্টা করে তবে সেই স্ত্রীলোক ও সেই পশুটাকে হত্যা করতে হবে। তাদের হত্যা করতেই হবে। তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন নারী যদি কোন পশু সঙ্গে অস্বাভাবিক সংসর্গ করে তাহলে তোমরা সেই নারী ও পশু- উভয়কেই বধ করবে। তাদের অবশ্যই প্রাণদণ্ড হবে এবং তাদের রক্তপাতের দায় তাদের নিজেদের উপরই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একজন স্ত্রীলোকের কোন এক জন্তুর সঙ্গে যৌন সম্পর্ক থাকে, তাহলে তোমরা অবশ্যই স্ত্রীলোক ও প্রাণীটিকে হত্যা করবে| তারা অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হবে| তারা তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোন স্ত্রী যদি পশুর কাছে গিয়ে তার সঙ্গে শয়ন করে, তবে তুমি সেই স্ত্রীকে ও সেই পশুকে হত্যা করবে; তাদের প্রাণদণ্ড অবশ্য হবে, তাদের রক্ত তাদের উপরে পড়বে।