Leviticus 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ মাসিক হয়েছে এমন স্ত্রীর সঙ্গে শয়ন করে ও তার আবরণীয় অনাবৃত করে তবে সেই পুরুষ তার রক্তের উৎস প্রকাশ করাতে ও সেই স্ত্রী নিজের রক্তের উৎস অনাবৃত করাতে তারা উভয়ে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ একটি স্ত্রীলোকের মাসিক রক্তস্রাব চলাকালীন তার সঙ্গে শয়ন ও কামনা চরিতার্থ করে, সে ওই স্ত্রীলোকের স্রাবের উৎস উন্মোচন করে এবং স্ত্রীলোকটিও তা অনাবৃত করে। তাদের উভয়কে তাদের আপনজনদের মধ্য থেকে অবশ্যই উচ্ছিন্ন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ রজস্বলা স্ত্রীর সহিত শয়ন করে ও তাহার আবরণীয় অনাবৃত করে, তবে সেই পুরুষ তাহার রক্তাকর প্রকাশ করাতে, ও সেই স্ত্রী আপন রক্তাকর অনাবৃত করাতে তাহারা উভয়ে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ কোন স্ত্রীর রক্তস্রাব কালে তাহার সহিত শয়ন করে ও তাহার আবরণীয় অনাবৃত করে, তবে সেই পুরুষ তাহার রক্তাকর প্রকাশ করাতে ও সেই স্ত্রী আপন রক্তাকর অনাবৃত করাতে তাহারা উভয়ে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন স্ত্রীলোকের মাসিকের সময়ে যে লোক তার সংগে দেহে মিলিত হয় সে সেই স্ত্রীলোকটির রক্তস্রাবের মর্যাদা দেয় না আর সেই স্ত্রীলোকটি নিজেও তার মর্যাদা রাখে না। তাদের দু’জনকেই তাদের জাতি থেকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন স্ত্রীলোকের মাসিকের সময়ে যে লোক তার সংগে সহবাস করে সে সেই স্ত্রীলোকটির রক্তস্রাবের মর্যাদা দেয় না আর সেই স্ত্রীলোকটি নিজেও তার মর্যাদা রাখে না। তাদের দু’জনকেই তাদের জাতি থেকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ ঋতুমতী নারীর সঙ্গে সঙ্গম করে এবং তার নগ্নতা প্রকাশ করে তাহলে সেই পুরুষ ঐ নারীর রক্তস্রাব দর্শন করার জন্য এবং সেই নারী তার রক্তস্রাবের উৎস অনাবৃত করার জন্য, উভয়েই স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মাসিক রক্তস্রাবের সময় কোন রমণীর সঙ্গে যদি কোন পুরুষের যৌন সংসর্গ হয়, তাহলে পুরুষ এবং রমনী দুজনই তাদের লোকদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে| তারা পাপ করেছে কারণ সেই পুরুষ রক্তের উৎ‌সকে প্রকাশ করেছে এবং সেই স্ত্রী তার রক্তের উৎ‌সকে অনাবৃত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ রজস্বলা স্ত্রীর সঙ্গে শয়ন করে ও তার আবরণীয় খোলে তবে সেই পুরুষ তার রক্তাকর প্রকাশ করাতে ও সেই স্ত্রী নিজের রক্তাকর খোলাতে তারা উভয়ে নিজের লোকদের মধ্য থেকে আলাদা হবে।