Leviticus 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি আপন খালার কিংবা ফুফুর ইজ্জত নষ্ট করো না; তা করলে তোমার নিকটবর্তী আত্মীয়ার অসম্মান করা হয়, তারা উভয়েই নিজ নিজ অপরাধ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার মায়ের অথবা তোমার বাবার বোনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবে না; কেননা সেই কাজ নিকট আত্মীয়ের প্রতি অসম্মানজনক। এর জন্য তোমরা দুজনই দায়ী থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আপন মাসীর কিম্বা পিসির আবরণীয় অনাবৃত করিও না; তাহা করিলে আপনার নিকটবর্ত্তী কুটুম্বের আবরণীয় অনাবৃত করা হয়, তাহারা উভয়েই আপন আপন অপরাধ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আপন মাসীর কিম্বা পিসীর আবরণীয় অনাবৃত করিও না; তাহা করিলে তোমার নিকটবর্তী কুটুম্বের আবরণীয় অনাবৃত করা হয়, তাহারা উভয়েই আপন আপন অপরাধ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যেন মাসীমা বা পিসীমার সংগে দেহে মিলিত না হয়। এতে রক্তের সম্বন্ধ রয়েছে এমন একজন আত্মীয়াকে অসম্মান করা হয়। এর জন্য তাদের দু’জনকেই দায়ী করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যেন খালা বা ফুফুর সংগে সহবাস না করে। এতে রক্তের সম্বন্ধ রয়েছে এমন একজন আত্মীয়াকে অসম্মান করা হয়। এর জন্য তাদের দু’জনকেই দায়ী করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজের পিসীমা বা মাসীমার সঙ্গে অবৈধ সংসর্গ করবে না কারণ তা নিকট আত্মীয়ের সঙ্গে সংসর্গের তুল্য। যদি কেউ তা করে তাহলে তারা উভয়েই নিজ অপরাধের দায় বহন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের মাতার বোন বা তোমাদের পিতার বোনের সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক করবে না| সেটা হল গর্হিত আচার| তোমাদের পাপসমূহের জন্য তোমরা অবশ্যই শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি নিজের মাসীর কিংবা পিসীর আবরণীয় খুলো না; তা করলে নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের আবরণীয় খোলা হয়, তারা উভয়েই নিজের নিজের অপরাধ বহন করবে।