Leviticus 20:2 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে আরও বল, বনি-ইসরাইলদের কোন ব্যক্তি কিংবা ইসরাইলের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি তার বংশের কাউকেও মোলক দেবতার উদ্দেশে কোরবানী করে তবে অবশ্যই তার প্রাণদণ্ড হবে, দেশের লোকেরা তাকে পাথরের আঘাতে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের বলো, ‘কোনো ইস্রায়েলী অথবা ইস্রায়েলে বসবাসকারী কোনো প্রবাসী যদি তার সন্তানদের মোলকের উদ্দেশে উৎসর্গ করার জন্য দেয়, তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। সমাজের লোকেরা তাকে প্রস্তরাঘাত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আরও বল, ইস্রায়েল-সন্তানগণের কোন ব্যক্তি কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে, দেশের লোকেরা তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে আরও বল, ইস্রায়েল-সন্তানগণের কোন ব্যক্তি কিম্বা ইস্রায়েলের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি আপন বংশের কাহাকেও মোলক দেবের উদ্দেশে উৎসর্গ করে, তবে তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে, দেশের লোকেরা তাহাকে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, ইসরায়েল জাতির কোন লোক বা তাদের মধ্যে প্রবাসী ভিন্ন জাতির কোন লোক যদি তার কোন সন্তানকে মোলেক দেবতার উদ্দেশে উৎসর্গ করে, তাহলে অবশ্যই তার প্রাণদণ্ড হবে। দেশবাসীরা তাকে পাথর মেরে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি অবশ্যই ইস্রায়েলের লোকদের আরও এই বিষয়গুলি বলো: তোমাদের দেশের কোন মানুষ যদি মোলকের মূর্ত্তির সামনে তার শিশুদের মধ্যে একটিকে উৎসর্গ করে, তবে সেই মানুষটির অবশ্যই প্রাণদণ্ড হবে| যদি সেই ব্যক্তি ইস্রায়েলের নাগরিক হয় বা ইস্রায়েলে বাস করা একজন বিদেশী হয় তাতে কিছু যায় আসে না| তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে পাথর ছুঁড়ে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ইস্রায়েল-সন্তানদের, ‘কোনো ব্যক্তি কিংবা ইস্রায়েলের মধ্যে বসবাসকারী কোনো বিদেশী লোক যদি নিজের বংশের কাউকেও মোলক দেবের উদ্দেশ্যে উৎসর্গ করে, তবে তার প্রাণদণ্ড অবশ্য হবে, দেশের লোকেরা তাকে পাথরের আঘাতে হত্যা করবে।