Leviticus 20:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত অনুশাসন মান্য করো, পালন করো; যেন আমি তোমাদের বসবাসের জন্য তোমাদেরকে যে দেশে নিয়ে যাচ্ছি, সেই দেশ তোমাদেরকে বিতাড়িত না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমার সব অনুশাসন ও বিধান পালন করবে ও সেগুলির অনুগামী হবে, যেন যে দেশে তোমাদের আমি নিয়ে যাচ্ছি, সেই দেশ তোমাদের উগরে না ফেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মান্য করিও, পালন করিও; যেন আমি তোমাদের বাসার্থে তোমাদিগকে যে দেশে লইয়া যাইতেছি, সেই দেশ তোমাদিগকে উদগীরণ না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মান্য করিও, পালন করিও; যেন আমি তোমাদের বাসার্থে তোমাদিগকে যে দেশে লইয়া যাইতেছি, সেই দেশ তোমাদিগকে উদ্‌গীরণ না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি তোমাদের যে দেশে বাস করবার জন্য নিয়ে যাচ্ছি সেই দেশ যাতে তোমাদের বমি করে ফেলে না দেয় সেইজন্য আমার সমস্ত নিয়ম ও আইন-কানুন তোমাদের পালন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি তোমাদের যে দেশে বাস করবার জন্য নিয়ে যাচ্ছি সেই দেশ যাতে তোমাদের বমি করে ফেলে না দেয় সেইজন্য আমার সমস্ত নিয়ম ও শরীয়ত তোমাদের পালন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার সমস্ত বিধি ও অনুশাসন পালন করবে, তাহলে যে দেশে বসতির জন্য তোমাদের আমি নিয়ে চলেছি, সেই দেশে তোমাদের উদ্বমন করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা অবশ্যই আমার সমস্ত বিধিসমুহ এবং নিয়মাবলি মনে রাখবে এবং সেগুলি মান্য করবে| আমি তোমাদের যে দেশে নিয়ে ইস্রায়েলেচ্ছি, সেই দেশে বসবাসকালে তোমরা আমার বিধিসমুহ এবং নিয়মাবলী মান্য করো, তাহলে সেই দেশ তোমাদের বিতাড়িত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মান্য কোরো, পালন কোরো; যেন আমি তোমাদের থাকার জন্য তোমাদেরকে যে দেশে নিয়ে যাচ্ছি, সেই দেশ তোমাদের কে উগরিয়ে না ফেলে।