Leviticus 20:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের সম্মুখ থেকে যে জাতিকে দূর করতে উদ্যত, তার আচার অনুযায়ী আচরণ করো না; কেননা তারা ঐ সমস্ত কাজ করতো, এজন্য আমি তাদেরকে ঘৃণা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ওই সমস্ত জাতির বিভিন্ন প্রথা অনুযায়ী জীবনযাপন করবে না, তোমাদের সামনে থেকে যাদের আমি বিতাড়িত করতে যাচ্ছি, কেননা আমার দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত কাজগুলি এরা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের সম্মুখ হইতে যে জাতিকে দূর করিতে উদ্যত, তাহার আচারানুযায়ী আচরণ করিও না; কেননা তাহারা ঐ সকল ক্রিয়া করিত, এই জন্য আমি তাহাদিগকে ঘৃণা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের সম্মুখ হইতে যে জাতিকে দূর করিতে উদ্যত, তাহার আচারানুযায়ী আচরণ করিও না; কেননা তাহারা ঐ সকল ক্রিয়া করিত, এই জন্য আমি তাহাদিগকে ঘৃণা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের সামনে থেকে আমি যে সব জাতিকে তাড়িয়ে দিতে যাচ্ছি তোমরা ঐ সব জাতির চালচলন অনুসারে চলবে না। তাদের ঐ সব চালচলনের জন্যই আমি তাদের খুব ঘৃণার চোখে দেখি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের সামনে থেকে আমি যে সব জাতিকে তাড়িয়ে দিতে যাচ্ছি তোমরা ঐ সব জাতির চালচলন অনুসারে চলবে না। তাদের ঐ সব চালচলনের জন্যই আমি তাদের খুব ঘৃণার চোখে দেখি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সম্মুখ থেকে যে সব জাতিকে আমি বিতাড়িত করছি, তাদের কোন আচরণ বা প্রথা তোমরা অনুকরণ করবে না, কারণ তারা ঐ সব কুকর্মে লিপ্ত ছিল বলেই আমি তাদের ঘৃণা করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের সামনে যে সব জাতিকে আমি সেই দেশ থেকে দূর করে দিচ্ছি, তাদের মত জীবনইস্রায়েলেপন করো না| তারা ঐ সমস্ত পাপ কাজ করত তাই আমি তাদের ঘৃণা করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের সামনে থেকে যে জাতিকে দূর করতে উদ্যত, তার আচার আচরন অনুযায়ী আচরণ করিও না; কারণ তারা ঐ সব কাজ করত, এই জন্য আমি তাদেরকে ঘৃণা করলাম।