Leviticus 20:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমাদেরকে বলেছি, তোমরাই তাদের দেশ অধিকার করবে, আমি তোমাদের অধিকার হিসেবে সেই দুগ্ধমধু প্রবাহী দেশ দেব; আমি মাবুদ তোমাদের আল্লাহ্; আমি অন্য সমস্ত জাতি থেকে তোমাদেরকে পৃথক করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তোমাদের বলেছি, “তাদের দেশ তোমরা অধিকার করবে। আমি উত্তরাধিকাররূপে দেশটি তোমাদের দেব, যে দেশে দুধ ও মধু প্রবাহিত হয়।” আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি সমস্ত জাতি থেকে তোমাদের পৃথক করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমাদিগকে বলিয়াছি, তোমরাই তাহাদের দেশ অধিকার করিবে, আমি তোমাদিগকে অধিকারার্থে সেই দুগ্ধমধুপ্রবাহী দেশ দিব; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি অন্য জাতি সকল হইতে তোমাদিগকে পৃথক্ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমাদিগকে বলিয়াছি, তোমরাই তাহাদের দেশ অধিকার করিবে, আমি তোমাদের অধিকারার্থে সেই দুগ্ধমধু প্রবাহী দেশ দিব; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি অন্য জাতি সকল হইতে তোমাদিগকে পৃথক করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের বলেছিলাম যে, তাদের দেশ তোমাদের অধীনে আসবে। দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই এমন একটা দেশ সম্পত্তি হিসাবে আমি তোমাদের দেব। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। অন্য সব জাতি থেকে আমিই তোমাদের আলাদা করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের বলেছিলাম যে, তাদের দেশ তোমাদের অধীনে আসবে। দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই এমন একটা দেশ সম্পত্তি হিসাবে আমি তোমাদের দেব। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ। অন্য সব জাতি থেকে আমিই তোমাদের আলাদা করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমাদের আমি বলেছি, তোমরা সেই দেশের অধিকার লাভ করবে, শস্য শ্যামল প্রাচুর্যময় সেই দেশ তোমাদের ভোগদখলের জন্য আমি দেব। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর। অন্যান্য জাতির মধ্য থেকে আমি তোমাদের পৃথক করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বলেছি যে তোমরা তাদের জমি পাবে| আমি তা তোমাদের দেব| সেই দেশে খাদ্য ও পানীয়ের কোন অভাব হবে না| আমিই প্রভু তোমাদের ঈশ্বর! “আমি তোমাদের জন্য জাতির থেকে পৃথক করে আমার বিশেষ লোকজন করে তুলেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমাদেরকে অধিকার করার জন্য সেই দুগ্ধম ধুপ্রবাহী দেশ দেব; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি অন্য জাতি সব থেকে তোমাদেরকে আলাদা করেছি।